ঢাকা: চলমান লকডাউনের মধ্যে সরকার অনুমোদিত স্থলবন্দর ব্যবহার করে আগামী ১৪ জুলাই পর্যন্ত সপ্তাহে তিনদিন (রবি, মঙ্গল ও বৃহস্পতিবার) স্থলবন্দর ব্যবহার করে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করা যাবে। ১ জুলাই থেকে এটা কার্যকর হয়েছে।

রোববার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের ভার্চ্যুয়াল বুলেটিনে এ তথ্য জানান তিনি স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

তিনি জানান, বাংলাদেশের অনেক নাগরিক চিকিৎসাসহ বিভিন্ন কারণে প্রতিবেশী দেশ ভারত ও অন্য দেশে ভ্রমণ করেন। সরকারের যেসব নিয়ম-কানুন আছে, সেগুলো প্রতিপালন করে তারা অনেকেই স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আসেন।